মীরসরাইয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রিপোর্ট
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৩ | ৯:৪৯ 115 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৩ | ৯:৪৯ 115 ভিউ
Link Copied!

বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

আলোচনা সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরের মধ্যে আওয়ামীলীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে। অথচ বিএনপি জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। হরতাল-অবরোধ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তাই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়নের পথে থাকবে নাকি বিএনপির টেক ব্যাক বাংলাদেশ নামে পিছনে ফিরে যাবে।’

শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মীরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনছুর, শাখাওয়াত উল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন চৌধুরী রূপম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মামুন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম ফাহিমুল হুদা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মীরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো.ফরহাদ হোসাইন সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান