মনোনয়নপত্র নিলেন মোশাররফপুত্র রুহেল

রিপোর্ট
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৩ | ৪:০৬ 74 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৩ | ৪:০৬ 74 ভিউ
Link Copied!
চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র মাহবুব রহমান রুহেল।
শনিবার (১৮ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে রুহেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এ সময় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সমু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এনায়েত নয়ন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান কায়সার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিগত এক যুগেরও বেশি সময় ধরে মীরসরাইয়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তৃণমূল পর্যায়ে সক্রিয় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রুহেল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্নেহভাজন হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার সক্ষমতা দেখিয়েছেন তিনি। গত কয়েক বছরে মীরসরাই তথা চট্টগ্রামের তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন তিনি। পাশাপাশি এলাকার মুরুব্বি শ্রেণীর স্নেহ কুড়িয়েছেন। ঘুরে ঘুরে কাজ করেছেন পুরো এলাকায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান