মীরসরাই কমছে না শীতকালীন সবজির দাম, বেড়েছে মাছ-মুরগির

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩১ 83 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩১ 83 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে ভরা মৌসুমেও কমছে না শীতকালীন সবজির দাম। বেড়েছে মাছ-মুরগির দাম। গরুর মাংসের বাজারও চড়া। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার কয়েকটি বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

উপজেলার মিঠাছড় বাজারে দেখা যায়, ৫০ টাকা নিচে দুয়েকটি সবজি পাওয়া গেলেও প্রায় সবজির দাম ৬০-৭০ টাকার ওপরে। বাজারে শীতকালীন টমেটো, ফুলকপি, শিম, বেগুন ও দেশী আলু (নতুন) ও তিতকরলা বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। পেঁপে, মূলা, বাঁধাকপি, লাউ, পেঁয়াজপাতা, কুমড়া, কাঁচামরিচ ও গাজর বিক্রি হচ্ছে ৩০-৬০ টাকায়।

ওই বাজারের সবজি বিক্রেতা মো. আবু সাঈদ বলেন, এসময় শীতকালীন সবজির দাম কম থাকে। এ বছর তেমন কমছে না। যে সবজি হওয়ার কথা কেজি ২০ টাকা সেটি ৬০ টাকায় কিনতে হচ্ছে।

বিজ্ঞাপন

অপরদিকে পুরো সপ্তাহজুড়ে উত্তাপ সৃষ্টি করা আমদানি পেঁয়াজের দাম কমতির দিকে। বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৬০-১৭০ টাকায়। এছাড়া আদার কেজি ২৮০ টাকা ও রসুন বিক্রি ২২০ টাকা কেজিতে।

বাজারে চাষের রুই, কাতলা, বিগ্রেড, কালবাউসের মতো কাপ জাতীয় মাছ বিক্রি হয়েছে সাইজভেদে কেজিপ্রতি ২৬০-৩৭০ টাকা। আর পাঙাশ-তেলাপিয়া ও সিলভার কার্প ২২০-২৫০ টাকা, পাবদা-গুলশা-ট্যাংরা জাতীয় মাছ ৫৫০-৮০০ টাকা, চিংড়ি ৭০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লইট্টা, সুরমা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৮০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৮০-১৮৫ টাকা ও সোনালি ৩০০-৩১০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০-৮৫০ টাকায়। স্থিতিতে রয়েছে ডিমের দাম যা ডজনপ্রতি বিক্রি হয়েছে লেয়ার মুরগির ডিম (লাল) ১৩০ টাকা। আর হাঁস ও দেশি মুরগির ডিম ২০০ টাকা ডজনে বিক্রি হয়েছে।

মীরসরাই সদরে বাজার করতে আসা রবিউল হোসেন রবি বলেন, আমাদের মত মানুষের ভাগ্যে গরু-মুরগির মাংস জুটে না। ডাল-সবজি আমাদের নিত্যদিনের বাজার। অথচ এখন ভরা মৌসুমে শাতকালীন সবজির দাম বেশি। যত কষ্ট আমাদের মত সাধারণ মানুষের।

বিজ্ঞাপন

বড়দারোগাহাট বাহারে মাংস কিনতে আসা জহির উদ্দিন বলেন, শুক্রবার পারিবারিক অনুষ্ঠান রয়েছে। সেজন্য মাংসের অর্ডার দিতে এসেছি। কিন্তু বুধবার যে মুরগি কেজি ১৭০ টাকা ছিল সেটি আজ ১৮৫ টাকা বিক্রি হচ্ছে।
বড়তাকিয়া বাজারে আসা বেসরকারি চাকরীজীবী মো. আলমগীর হোসেন বলেন, শীতকালীন সবজির ভরা মৌসুম। অথচ ৬০-৭০ টাকার নিচে সবজি মিলছে না। এমনিতে সবকিছুর দাম বাড়তি। সবজি খেয়ে বাঁচবো সে অবস্থাও নেই।

মীরসরাই সদরের মুরগি ব্যবসায়ী মো. দেলোয়ার বলেন, পাইকাররা কেজিপ্রতি ২০ টাকার বেশি মুরগির দাম বাড়িয়েছে। আমাদের করার কিছু নেই।

বারইয়ারহাটের গরুর মাংস বিক্রেতা নুরুজ্জামান বলেন, বেশি দামে গরু কিনতে হচ্ছে। এরপর আরও অনেক খরচ পড়ে। তাই হাড়সহ ৭৫০ টাকা, হাড় ছাড় ৮৫০ টাকা প্রতিকেজি মাংস বিক্রি করতে হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান