মহামায়া লেকে কায়াকিং করে মুগ্ধ পর্যটকরা

রিপোর্ট
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৩ | ২:৪৯ 136 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৩ | ২:৪৯ 136 ভিউ
Link Copied!

দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মীরসরাইয়ের মহামায়া লেক। এখানে রয়েছে পাহাড়, লেক, ঝর্ণা, সুড়ঙ্গপথ। আছে গাছগাছালি ঘেরা চমৎকার প্রাকৃতিক পরিবেশ। লেকের নীলাভ জলে কায়াকিং করে  মুগ্ধ হচ্ছেন আসা পর্যটকরা।

প্রকৃতিতে যখন শীতের বাতাস বইতে শুরু করেছে ঠিক তখনি চট্টগ্রামের মীরসরাইয়ের মহামায়া লেকে প্রতিনিয়ত দেখা মিলছে কায়াকিং করার এমন সৌন্দর্য।

জানা গেছে, চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হৃদ। এর আয়তন প্রায় ১১ বর্গ কিলোমিটার। মহামায়া কৃত্রিম লেক ভ্রমণপিপাসু পর্যটকদের রূপে ও মাধুর্যে মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে এই মহামায়া লেক অবস্থিত। ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটানোর সুযোগ এই মহামায়া লেকে।

লেকে কায়াকিং করা পর্যটকরা জানান, পাহাড়ের কোলঘেঁষে আঁকাবাঁকা লেকটি অপরূপ সুন্দর। এখানে যেমন পাওয়া যায় রাশি রাশি সবুজের সমারোহ তেমনি মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশ। সেই সঙ্গে লেকের দৃশ্য বেশ চমৎকার।

তারা আরও জানান, কায়াকিং করলে বুঝা যায় লেকের সৌন্দর্য। প্রথম প্রথম কায়াকিংয়ে উঠতে ভয় লাগলেও পরে আনন্দ পাওয়া যায়।

বিজ্ঞাপন

মহামায়া কায়াকিং প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. সেলিম বলেন, ‘মহামায়া লেকের কায়াকিং খুবই জনপ্রিয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন পর্যটকরা আসে। আমাদের কাছে ২ জন এবং ৩ জনের কায়াকিং রয়েছে। কায়াকিং করে পর্যটকরা মুগ্ধ হচ্ছেন।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান