জুমার খুৎবায় মাদক নির্মুল সংক্রান্ত বক্তব্য অপরিহার্য্য : মাহবুব উর রহমান রুহেল এমপি

রিপোর্ট
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৪ | ৬:২৮ 74 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৪ | ৬:২৮ 74 ভিউ
Link Copied!

‘সমাজ ও পরিবার থেকে মাদক নির্মুল করতে স্কুল, মাদরাসা, মোক্তব, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় কেন্দ্রীক সচেতনতার বিকল্প নেই। আমাদের এখানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে মসজিদের ইমামগণ ভূমিকা রাখতে পারেন। সে ক্ষেত্রে প্রতি জুমার খুৎবায় ইমামরা মাদক নির্মুল সংক্রান্ত বক্তব্য অপরিহার্য্য হিসেবে উপস্থাপন করতে পারেন।’
সোমাবর (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে মিরসরাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

ওইদিন মাদক ও সন্ত্রাস নির্মুলে পুলিশের ও প্রশাসনের ভূমিকা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বক্তব্যের পর মাহবুব উর রহমান রুহেল তাঁর বক্তব্যে আরো বলেন, ‘নির্বাচনের সময় প্রায় ২০ দিনেরও বেশি সময় ধরে আমি অসংখ্য উঠান বৈঠকে গিয়ে সাধারণ মানুষ ও ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্যগুলো অনুধাবন করেছি। তাতে আমি বুঝতে পেরেছি এখানে প্রধান প্রধান সমস্যাগুলো কি। এসব আমার অবজারভেশনে আছে।’

এসময় তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের কথা তুলে ধরে বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। এটি রোধ করতে হলে মাদক সেবীদের অবহেলা করা যাবে না, তাদের হেনস্থা করা যাবে না। বরং তাদের পূর্নবাসনের জন্য কাজ করতে হবে। এছাড়া মাদক নির্মূল করতে হলে স্কুল পর্যায়ে বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্যাম্পেইন করতে হবে। সেখানে একটি বিষয় তুলে ধরতে হবে, ‘মাদক জীবনে একবারও নয়, কোনদিনও নয়। প্রয়োজনে এটি নিয়ে আবেগাল্ফুত ফোস্টার করে তা ছড়িয়ে দিতে হবে।’

বিজ্ঞাপন

ওইদিন সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তরত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান