‘একা একা সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনবো’

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৪ | ৮:৫২ 90 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৪ | ৮:৫২ 90 ভিউ
Link Copied!

সংসদ অধিবেশনে যোগ দেয়ার আগে সংবর্ধিত হলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এমপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

সংবর্ধিত অতিথি মাহবুব উর রহমান রুহেল তাঁর বক্তব্যে বলেন, আমি নির্বাচনকালীন ১৮ দিনে ১৭০টি উঠান বৈঠকে যোগ দিয়েছি, সেখানে আমি শুধুমাত্র বক্তব্য দেইনি। আমি সেখানে সাধারণ মানুষের কথা শুনেছি। তাদের চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করেছি তাদের আবেদন। সামনে এলাকায় আসলে আমি ওই সকল সাধারণ মানুষের সাথে একা একা গিয়ে কথা বলবো এবং তাদের মনের কথা শুনবো। সাথে কোন নেতা-কর্মী নিয়ে যাবো না। নেতা-কর্মী নিয়ে গেলে তাদের সামনে সাধারণ মানুষ আমার সাথে মন খুলে কথা বলতে পারবেনা।
নিজের বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনের উদ্বৃতি টেনে রুহেল বলেন, আপনাদের প্রিয় নেতা আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখনো বটের ছায়ার মতো আমাদের আগলে রেখেছেন। এখনো তিনি মিরসরাইয়ের মানুষের জন্য ভাবেন। এটা আমাদের পরম সৌভাগ্য।


মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে রুহেল গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয়লাভের জন্য দলের নেতাকর্মী ও মীরসরাইয়ের সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওইদিন অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবাগত সংসদ সদস্য ও সংবর্ধিত অতিথি মাহবুব উর রহমান রুহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর একে একে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভূট্টু, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, এম সাইফুল্লাহ দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান