রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার পেলো ১৪শ’ পরিবার

রিপোর্ট
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৪ | ২:০৫ 115 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৪ | ২:০৫ 115 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সদর ইউনিয়নের মিয়া সাবের বাড়িতে ১৪শ’ অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

সকাল থেকে এম রিদোয়ান কবির মিয়াসাবের পিতা আলহাজ্ব মাস্টার শামছুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবীকা রাশেদা আক্তার মুন্নী, মরহুমের ভাই মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

২০০৯ সালের ২ রমজান (২৪ আগষ্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব। পরবর্তীতে তাঁর স্মৃতি রক্ষার্তে পরিবারের পক্ষ থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়। বছরব্যাপী বিশেষ দিনগুলোতে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ, ইফতার সামগ্রী, ত্রান ও বিশেষ অনুদান দিয়ে থাকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট।

বিজ্ঞাপন

ঈদ উপহার নিতে আসা খোরশেদ আলম বলেন, অনেক কষ্ট করে পরিবার নিয়ে বেচে আছি। এই বয়সে এসে কোনা কাজও করতে পারি না। সবসময় মিয়াসাবের বাড়ির বিভিন্ন উপহার নিয়ে চলি। তারা অর্থ দিয়েও সহযোগিতা করে।

উত্তর তালবাড়িয়া গ্রামের নুর জাহান বলেন, আমরা গরিব মানুষ কেউ আমাদের খবর রাখেনা। রিদোয়ান ভাইয়ের পরিবার সবসময় আমার খোঁজ খবর রাখে। তাদের জন্য আল্লাহর কাছে দুহাত ভরে দোয়া করি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান