চরশরত মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত
মো. সালমান
‘বন্ধু, কী খবর বল?’ দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই এভাবে কুশল বিনিময় শুরু হয়। চলে আলাপচারিতা আর পারিবারিক গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয় জীবনের মজার স্মৃতির কথায়। নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী চরশরত মডেল হাই স্কুলের সবুজ মাঠ।
রবিবার (১৪ এপ্রিল) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল মোস্তফা। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সদস্য এই এলাকার কৃতি সন্তান ওবায়দুল হক মাস্টার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব নাথ, সহকারী শিক্ষক আবদুর রব, রবিউল হোসাইন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী রিউনিয়নের আহ্বায়ক ওয়াশিম আকরাম শাকিলের নেতৃত্ব ওয়াশিম আকরাম আর্থিক সহযোগীতার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য মোঃ আরিফের সার্বিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সফলতার পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ৯ টা থেকে অনুষ্ঠানের মূল কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের বিদ্যুোৎসাহী সদস্য সালাউদ্দিন, চরশরত মডেল হাই স্কুলের ১৫ ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল আজিজ, ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে।
সাবেক-বর্তমান সকলের পদচারনায় বিদ্যালয় প্রাঙ্গন নতুন রুপে পরিচিতি লাভ করে। এসময় পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থীদের স্মৃতিচারণা, হাঁড়িভাঙা প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা ইত্যাদি। শিক্ষার্থীদের চাঞ্চল্যকর পারফর্মেন্স দেখে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ অত্যন্ত মুগ্ধ হন।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক কিশোর কুমার দাস প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখেন আর পুরোনো স্মৃতিগুলোতে বারবার ফিরে যাচ্ছিলেন। এভাবে প্রতিটি ছাত্র শিক্ষক তাদের পুরোনো স্মৃতিগুলোকে নতুন রুপ দেওয়ার চেষ্টা করছেন।
অনুষ্ঠান শেষে এই বিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনার দেওয়া হয়েছে। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন জুটন দাস ঢাকা বিশ্ববিদ্যালয়, সুজিত দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোঃসালমান, ঢাকা বিশ্ববিদ্যালয় মো. আরমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কানিজ ফাতেমা, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মিতা রানী দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিমাই দাস, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রান্ত দাস, জগ্ননাথ বিশ্ববিদ্যালয় অংশু দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় আকাশ দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় তৌফিকুল ইসলাম।
প্রিয় পাঠক মাসিক মীরসরাইয়ে আপনিও লেখা পাঠান। আমাদের ফেইসবুক ফেইজ Monthly Mirsarai ই-মেইলে
monthlymirsaraic136@gmail.com
