ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্ট
আপডেটঃ ২০ মে, ২০২৪ | ৪:০২ 106 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২০ মে, ২০২৪ | ৪:০২ 106 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুচ ছালামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার (২০ মে) দুপুরে চরশরত এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধনে অংশ নেয় সহ্রাধিক মানুষ।
জানা গেছে, সম্প্রতি কিছু অনলাইন ও ইউটিউব চ্যানেলে উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুচ ছালাম প্রকাশ ছালেক মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করে স্থানীয় চরশরত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহ্রাধিক মানুষ। এসময় বিভিন্ন ধরণের পেস্টুন হাতে নিয়ে তারা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নেওয়া ষাটোর্দ্ধ দেলোয়ার হোসেন বলেন, আমাদের গ্রামে বিগত সময়ে যে সকল মেম্বার নির্বাচিত হয়েছে তার মধ্যে আব্দুচ ছালাম প্রকাশ ছালেক মেম্বার সবচেয়ে ভালো। তিনি এলাকার গরীব-দুঃখী মানুষের পাশে থাকেন। তিনি হিন্দু, মুসলিম সহ সকল ধর্মের মানুষের জন্য কাজ করেন। তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।
লিটন চন্দ্র নাথ বলেন, ছালেক মেম্বার আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য নিজ অর্থায়নে মহাশশ্মান করে দিচ্ছেন। অতীতে যা কোন জনপ্রতিনিধি করে দেয়নি। সম্প্রতি খোকন রায় ও ঘোপাল মহাজন মিলে মিথ্যা অভিযোগ দিয়ে ছালেক মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার করছে।
অলক বড়ুয়া নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘোপাল মহাজন এলাকার মানুষের জায়গা দখল করে রেখেছে। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও ন্যায় বিচার পাওয়া যায় না। সে বিভিন্ন জনকে হয়রানী করছে। আমরা তার বিচার চাই।
৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুচ ছালাম প্রকাশ ছালেক মেম্বার বলেন, স্থানীয় গোপাল মহাজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানুষের জায়গা দখল, ফসল নষ্ট সহ বিভিন্ন অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। অভিযোগের প্রেক্ষিতে তাকে ইউনিয়ন পরিষদে ডাকা হলে সে হাজির না হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নেবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান