মীরসরাই ট্র্যাজেডির ১৩ বছর

রিপোর্ট
আপডেটঃ ১১ জুলাই, ২০২৪ | ১০:৩৯ 63 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১১ জুলাই, ২০২৪ | ১০:৩৯ 63 ভিউ
Link Copied!

মীরসরাই ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ আজ বৃহস্পতিবার (১১ জুলাই)। ঘুরিফেরি আবারও স্মরণকালের সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ভয়াল স্মৃতি ফিরে আসে কান্না, আর্তনাদ-আহাজারি হয়ে। চোখের সামনে ভেসে ওঠে কারো ভাই, কারো সন্তান, কারো বন্ধু-স্বজন, সহপাঠী কিংবা প্রিয় ছাত্রদের অকাল নিঃশেষ হয়ে যাওয়ার দৃশ্যপট। এখনো সেই দুঃসহ স্মৃতি মনে এলেই আঁতকে ওঠেন নিহতদের স্বজনরা। এখনো যাওয়া-আসার পথে দুর্ঘটনাস্থলে থমকে দাঁড়ায় পথিক।

২০১১ সালের ১১ জুলাই সোমবার একটি সড়ক দূর্ঘটনা শোকবিহ্বল করে তুলছিল সমগ্র জাতিকে। সেদিন মীরসরাই উপজেলা সদরের ষ্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় চালকের অসতর্কতায় প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বহনকারী একটি মিনি ট্রাক উল্টে পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। এই ঘটনায় আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব কলেজ, আবুতোরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী ও একজন এলাকাবাসী ঘটনাস্থলে নিহত হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো ছয়জন। তাদের মধ্যে ছিল ৪২ জন শিক্ষার্থী, দুই স্থানীয় কিশোর এবং একজন অভিভাবক। ৪৫টি তাজা প্রাণ মুহূর্তেই স্মৃতি হয়ে মিলিয়ে যায় সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনায়। লাশের মিছিল ভারী হয়ে ওঠে গ্রামের পর গ্রাম। শোকের জনপদে পরিণত হয়েছিল মায়ানী, আবুতোরাব, মঘাদিয়াসহ পাশ্ববর্তী সাতটি গ্রাম। আজও সেই স্মৃতিসৌধ ‘অন্তিম’ পাশে এলেই গা শিউরে ওঠে স্বজন-সহপাঠী কিংবা পথচারীদের।

বিজ্ঞাপন

ভয়াল এই দিনটিকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও স্থানীয়ভাবে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। ১৩ বছর পূতিতে সামনে রেখে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেওয়া এসব কর্মসূচি। কর্মসূচিতে থাকছে আলোচনা সভা, স্মৃতি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, অন্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা।

আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল বলেন, ‘সেই ভয়াল স্মৃতি এখনো শোকবিহ্বল করে তুলে। নিহতদের জন্য সকালে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাদের স্মরণে আবেগ ও দুর্ঘটনাস্থল অন্তিমে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান