মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে উদ্যোগে ৩’শ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ বিতরণ

রিপোর্ট
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২৪ 68 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২৪ 68 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বন্যা কবলিত ৩’শ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া বাজারে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনে ৩’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করার পাশাপাশি বিভিন্ন এলাকার ইমাম-মুয়াজীনদের সম্মানি, বন্যা কবলিত ২০টি পরিবারকে তোষক বালিশ বেটসীট প্রদান, ৫০ পরিবারকে গৃহস্থালী সামগ্রী ও ৩’শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মীরসরাই সেবা আধুনিক হাসপাতাল এর উদ্যোগে ও মীরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলমের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী পোগ্রামটি অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ তৌহিদুর রহমান (সোহেল), গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাঈমা আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাসির উদ্দিন। এসময় সহায়তা করেন স্থানীয় সমাজসেবী রনি, মোশাররফ হোসেন, হানিফ মিয়াজি ও করিম উদ্দিন। ক্যাম্পেইন পরিদর্শন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মীরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান, সাংবাদিক আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইউসুফ।
মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুুজা জেরিন বলেন, বন্যা কবলিত মীরসরাই উপজেলার মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছিলো। বন্যা পরবর্তীতে মানুষের এলার্জি, পানিবাহিত রোগ সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। আজকের ফ্রি ক্যাম্পেইন, ওষুধ বিতরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ বন্যা দুর্গত ও অসহায় পরিবারগুলোর অনেক উপকার হবে। বেসরকারী ব্যক্তি ও সংস্থাকে এমন মহৎ কাজের জন্য এগিয়ে আসা
উচিত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান