খৈয়াছড়া ঝরনা নিখোঁজের তিনদিন পর কূপে মিললো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

রিপোর্ট
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৫৭ 71 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৫৭ 71 ভিউ
Link Copied!

ঢাকা থেকে ১৩ বন্ধুকে নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতুর রহমান মজুমদার ঘুরতে আসেন মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায়। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিখোঁজ হন তিনি। এরপর বহস্পতিবার বেলা ১২টার দিকে ঝরনার কূপে তার মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস কর্মীরা তা উদ্ধার করে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। তিনি বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝরনা এলাকায় ঝরনার প্রতিটি ধাপে খুঁজেও সিফাতুরের সন্ধান মেলেনি। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি শুরু করে। দুপুরের দিকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত সিফাতুরের সাথে ঘুরতে আসা বন্ধুদের মধ্যে অনিক চন্দ্র মোহন্ত জানান, তারা মঙ্গলবার বেলা ১১টায় ঝরনা এলাকায় ঢোকেন। কিছুক্ষণ ঘুরেফিরে পাহাড়ের একটি স্থানে বন্ধুরা মিলে মদ-গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক সেবন করেন। এরপর বেলা ৩টার দিকে সিফাতুর নিখোঁজ হন। পরবর্তী কয়েক ঘন্টা খোঁজার পরও তার খোঁজ না মেলায় বিষয়টি তার পরিবারকে জানায় এবং পরে ওইদিন দিবাগত রাত ৮টার দিকে মীরসরাই থানা পুলিশের কাছে বিষয়টি জানায়। পরদিন বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঝরনার কূপে-ঝোপে জঙ্গলে সবখানে দেখেও উদ্ধার করতে পারেনি। সর্বশেষ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিফাতুরের মরদেহ ঝরনার কূপের পানিতে ভেসে উঠলে বেলা ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত সিফাতুর রহমান মজুমদার ঢাকার মিরপুর-১ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ইউনির্ভাসিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দ্বীপ্তেশ রায় জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সিফাতুরের মরদেহ ফুলে গেছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের পর জানা যাবে। আপাদত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
নিহত সিফাতুরের ভাই রিফাত উর রহমান মজুমদার ও মামাতো ভাই সোহাগ হাওলাদার দাবি করেন, সিফাতুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান