অর্থনৈতিক অঞ্চলের এশিয়ান পেইন্টসে আগুন

রিপোর্ট
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৫৮ 60 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৫৮ 60 ভিউ
Link Copied!

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

মীরসরাই ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে এশিয়ান পেইন্টসের কর্মকর্তা কর্মচারীরা প্রথমদিকে তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর দ্রুততম সময়ে যোগ হয় মীরসরাই ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার হায়াতুন্নবী বলেন, এশিয়ান পেইন্টসের ৩ নম্বর ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেখানে থাকা ক্যামিকেল এবং রং পুড়ে গেছে। অগুন নিয়ন্ত্রণে বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরাও যোগ দেন।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তাদের এক্সপার্ট টিম এসে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করবে।

এশিয়ান পেইন্টসের এজিএম জাহেদ হাসান বলেন, আজ সকালে কারখানার তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কী, সেটি আমাদের একটি টিম পরিদর্শনে করবে। তারপর জানানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান