পানি কারখানায় অভিযান লাইসেন্স নবায়ন না করায় দুই লাখ টাকা জরিমানা

রিপোর্ট
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ৪:০৭ 49 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ৪:০৭ 49 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বিএসটিআই এর অনুমোদন এবং প্যাকেজিং লাইসেন্স নবায়ন না করায় একটি বোতলজাত পানীয় কারখাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাউন্টেন এ্যাভারেস্ট নামের ওই পানীয় কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত মাউন্টেন এ্যাভারেস্ট নামের একটি বোতলজাত পানিয় কোম্পানীতে অভিযান চালানো হয়। এসময় কোম্পানীটি তাদের বিএসটিআই এর অনুমোদন সনদ এবং প্যাকেজিং সনদ প্রদর্শন করলে তাতে দেখা যায় এসবের মেয়াদ দেড় বছর পূর্বে সম্পন্ন হয়। তারা এগুলোর আর নবায়ন করেনি। এতে উক্ত প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেন বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মাহফুজুর রহমান ও মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান