‘পূজার শেষ সময়েও সবাইকে এলার্ট থাকতে হবে’

রিপোর্ট
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ৩:১৭ 86 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ৩:১৭ 86 ভিউ
Link Copied!

‘বাংলার ন্যাচার বলি বা স্বাভাবিক জীবনযাপন বলি সবাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করে আসছে। এর ভিতরে হয়তো কিছু দুষ্কৃতকারী রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক কিংবা অভ্যন্তরীণ হোক তারা সৌহার্দ্য সম্প্রীতির ভিতর তারা কালেমা লেপনের চেষ্টা করে। তারা যেন সেই সুযোগ না পায়। পূজার শেষ সময়েও সবার চোখ কান খোলা রাখতে হবে। শেষ সময়েও সবাইকে এলার্ট থাকতে হবে। যেহেতু আগামীকাল (রবিবার) বিসর্জন আমরা যদি এখন একটু স্বস্তিতে থাকি তাহলে যেকোনো অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে যেতে পারে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় মীরসরাই পৌর সদরের জগদ্বেশ্বরী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।


এরআগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ডিগনিটি বক্স, ফ্যামিলি কিট বক্স ও এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, সহকারী পরিচালক ওয়াহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮০ পরিবারকে ডিগনিটি বক্স ও ফ্যামিলি কিট বক্স এবং ৬৪ পরিবারের মাঝে ৭ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিএসপিবি প্রকল্প এবং ইউনিসেফ বাংলাদেশ।

পরবর্তীতে দুর্গাপূজা পরিদর্শনের সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন, জগদ্বেশ্বরী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমপ্লেক্সের সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ সরকার, উপজেলা জন্মাষ্টমী উদযপান পরিষদের সভাপতি পরিমল কর্মকার প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান