বিজিএমইএ পরিচালনায় ১০ সদস্যের সহায়ক কমিটিতে ক্লিপটন গ্রুপের সিইও মহিউদ্দিন চৌধুরী

রিপোর্ট
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ১:১৩ 103 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ১:১৩ 103 ভিউ
Link Copied!

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনায় সহায়ক কমিটি গঠন করেছেন সংগঠনটিতে সরকার নিযুক্ত প্রশাসক। ১০ সদস্যের সহায়ক কমিটিতে ৪র্থ নম্বরে স্থান পেয়েছেন মীরসরাইয়ের কৃতি সন্তান ব্যবসায়ী নেতা ক্লিপটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এবং বিজিএমই এর সাবেক পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।

সহায়ক কমিটি গঠনের অফিস স্মারকে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইনের আলোকে বিজিএমইএর দায়িত্বে থাকা প্রশাসককে তাঁর কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে সংগঠনটির সদস্যদের সমন্বয়ে এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

দেশের সুনামধন্য শীর্ষ ব্যবসায়ী নেতা এমডিএম মহিউদ্দিন চৌধুরী লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২০২৩-২৪ সেবা বর্ষের গর্ভনর ছিলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থা এর কাউন্সিলর, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের ভবণ নির্মাণ কমিটির প্রধান উপদেষ্টা, মীরসরাইয়ের উন্নয়ন ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান নয়া দালান’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন। মানবিক এই ব্যবসায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও করোনাকালে চট্টগ্রাম জুড়ে কয়েক লক্ষ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত : গত রোববার (২০ অক্টোবর) একাধিক অভিযোগে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক পদে বসায় বাণিজ্য মন্ত্রণালয়। তারপর দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান