সামাজিক সংগঠন ‘ইগনাইট মীরসরাই’র যাত্রা শুরু

রিপোর্ট
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ | ৬:৪৩ 78 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ | ৬:৪৩ 78 ভিউ
Link Copied!

যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘ইগনাইট মীরসরাই’। ২১ সদস্যের কমিটি প্রকাশের মাধ্যমে সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে এই সংগঠন। সংগঠনটি প্রথম কমিটির সভাপতি হিসেবে আগামি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন মোঃ মেহেদী হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন।
এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন,শহীদ উল্লাহ , যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ নিজাম অনিক, আরশেদ আহমেদ, মোহাম্মদ সোহেল, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান আলভী, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর নবী সুমন, সাংগঠনিক সম্পাদক, মোঃ শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক, সাইফ উদ্দিন সোহাগ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আকবর হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জাহেদুল ইসলাম শাওন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাবেদ ভুঁইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদুল ওয়াহিদ চয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেরিন সোলতানা চৌধুরী এবং নির্বাহী সদস্য হিসেবে আরিফুর রহমান কায়েদ, মোঃ নাঈম উদ্দিন হৃদয়, রাব্বিত হাসান মেহেদী দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান জাবেদ বলেন, মীরসরাই একটি অপার সম্ভাবনাময় উপজেলা এখানে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্র রয়েছে। যুগের চাহিদা অনুযায়ী মীরসরাইতে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠি তৈরী করা গেলে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে। আমরা গতানুগতিকের বাইরে গিয়ে ভীন্নধর্মী কাজ করার প্রত্যয়ে ‘ইগনাইট মিরসরাই’র যাত্রা শুরু করেছি। আমাদের সংগঠন প্রিয় মীরসরাইয়ের জন্য ধারাবাহিক জনবান্ধব সামাজিক কাজে সম্পৃক্ত থাকবে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন, সাগর আর পাহাড়ের সম্মিলনে মীরসরাই বাংলাদেশের অপরাপর উপজেলাগুলোর মধ্যে ভীন্ন। এই ভীন্ন পরিবেশে এক ঝাঁক মেধাবী, দক্ষ ও প্রতিশ্রুতিশীল তরুণের সমন্বয়ে আমাদের পথচলা। আমরা সামাজিক সংগঠনের প্রকৃতরূপ হিসেবে নিজেদের তুলে ধরে মীরসরাইবাসীর জন্য কাজ করে যাবো। আমাদের এই কার্যক্রমে সকলের সম্পৃক্ততা প্রত্যাশা থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান