শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষক সমাবেশ

রিপোর্ট
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ১২:৫৭ 79 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ১২:৫৭ 79 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় মীরসরাই ডিগ্রী কলেজ হল রুমে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মীরসরাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক ফেরদৌস হোসেন আরিফের সঞ্চালনায় সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক শফিকুল আলম সিকদার। পরবর্তীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি খায়রুদ্দিন সোহেল, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সম্পাদক জাকারিয়া সিরাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মীরসরাই উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল কবির।

বিজ্ঞাপন

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বারিয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রভাবষক নিজাম উদ্দিন, মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আফছার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী বলেন, ১৬ বছরের স্বৈরশাসন এদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। অশিক্ষিত বর্বর কিছু জন্তু জানোয়ার কে ২ কোটি টাকার বিনিময়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে। ৫০ লাখ টাকার বিনিময়ে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। পড়া লিখা থাক আর না থাক আওয়ামীলীগের স্লোগান দিতে পারলেই মহান পেশা শিক্ষা কথায়  নিয়োগ দেয়া হয়েছে। রাজনীতি করনের মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থাকে এমন ধ্বংস করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবর্তে আলু ভর্তা আর ডিম ভাজি শিক্ষা চালু করা হয়েছে। ৫ বছরের শিশু শিক্ষার্থী শিক্ষকের লালসার শিকার হয়েছে। যৌন শিক্ষার নামে শ্রেনী কক্ষ গুলোকে যৌন উত্তেজক কক্ষ বানানো হয়েছে। আমরা এমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান