৩১ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে তারেক রহমান স্টেটসম্যানে পরিণত হয়েছেন-শাহীদ চৌধূরী

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৮ 131 ভিউ
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৮ 131 ভিউ
Link Copied!

রাষ্ট্রমেরামতের ৩১ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে তারেক রহমান স্টেটসম্যানে পরিনত হয়েছেন বলে মন্তব্য করেছেন মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূর ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের প্রত্যয়ে ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শাহীদুল ইসলাম চৌধূরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো একবছর পূর্বে রাষ্ট্রমেরামতের ৩১ দফা পেশ করেছেন।গত ৫ আগষ্ট ফ্যাসিজমের পতনের পর দলমত নির্বিশেষে যে সংস্কারের কথা বলা হচ্ছে তারেক রহমানের প্রস্তাবনায় তার সবই আছে। ইংরেজিতে একটা কথা আছে, ‘অ্যা পলিটিক্যাল থিংস ফর নেক্সট ইলেকশন, অ্যান স্টেটসম্যান থিংস ফর নেক্সট জেনারেশন।’ তারেক রহমান ৩১ দফে পেশ করার মাধ্যমে একজন স্টেটসম্যান এ পরিনত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বলেন গত ৫ আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে যাত্রা শুরু হয়েছে তার মূল চেতনাকে যদি আমরা ধারন করতে না পারি তাহলে আমাদের পরিণতিও ভাল হবে না। জনগনই ক্ষমতার উৎস এটা আমাদের মনে রাখতে হবে।

নজরুল ইসলাম ভূ্ঁইয়ার সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বিশেষ ‌অতিথির বক্তব্য রাখেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য নুর হোসেন মিয়া, বদরুদ্দোজা মিয়া, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার ওসমান গণি, তোফাজ্জল হোসেন চৌধুরী যাদু মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, ফজলুল করিম জাহিদ, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাহাদাত হোসেন, ১৬ নং সাহের খালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন জাসাস সভাপতি আব্দুল্লাহ আল নোমান, আইয়ুব খান, গিয়াস উদ্দিন কাবুল, মুসলিম, জেবল হক প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান