সাংবাদিক নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ | ৩:০৬ 130 ভিউ
রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ | ৩:০৬ 130 ভিউ
Link Copied!

মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ১১ জানুয়ারি এই দিনে ৬১ বছর বয়সে চিরবিদায় নেন তিনি। প্রয়াণ দিবসে এ প্রথিতযশা সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার পরিবার শুভানুধ্যায়ীরা।

মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন মীরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তার।

মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন ১৯৮৭ সালে চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা (বর্তমানে আধুনালুপ্ত) পত্রিকায় মীরসরাই সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর একে এ একে দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক পূর্বকোণ ও দৈনিক জনকন্ঠের মত প্রভাবশালী সব কাগজে সাংবাদিকতা করেন। তবে সবচেয়ে বেশি সময় কাজ করেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে। ওই সময় তিনি পূর্বকোণের প্রতিষ্ঠাতা ইউসুপ চৌধুরী ও বার্তা সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর খুব আস্থাভাজন হয়ে ওঠেন ২০০২ সালের দিকে তিনি পূর্বকোণ পত্রিকা থেকে অবসর নেন। সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য ইতিবাচক ও অনুসন্ধানী প্রতিবেদন লিখে প্রসংশিত হয়েছেন, কুড়িয়েছেন খ্যাতি।

বিজ্ঞাপন

১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন ‘মীরসরাই প্রেস ক্লাব’। ১৯৯৫ সালের নভেম্বর মাসে তিনি সরকারি ডিক্লারেশন নিয়ে প্রকাশ করেন মীরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের (উপজেলা পর্যায়) দ্বিতীয় সংবাদপত্র ‘মাসিক মীরসরাই’। এরপরে ২০০৪ সালের ৭ই মার্চ সরকারি ডিক্লারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী। এ সংবাদ পত্রের মধ্য দিয়ে তিনি অসংখ্য সংবাদকর্মী সৃষ্টি করতে সমর্থ হন। যাদের অনেকেই আজ দেশের প্রথম সারির সংবাদপত্রে কর্মরত রয়েছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মীরসরাই প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান