মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মীরসরাই কলেজ ছাত্রদলের মিছিল

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৪৯ 47 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৪৯ 47 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মীরসরাই কলেজ শাখা ছাত্রদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মীরসরাই কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই কলেজ ছাত্রদল নেতা নাজিম সিদ্দিক, নাঈম সরকার ও নূর হোসেন সহ অন্যান্যরা।

সমাবেশে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, মীরসরাই উপজেলায় কোন ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসীদের স্থান হবে না। মীরসরাই পৌরসভা এলাকায় কোন ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন বা অন্য কোথাও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ হলে তার বিরুদ্ধে সজাগ থাকবে ছাত্রদলের কর্মীরা। একই সাথে কর্মীরা নিজেরা সকল ধরনের মাদক থেকে বিরত থাকবে এবং মাদক নিমূল জাগ্রত থাকবে। সকলের সম্মিলিত চেষ্টায় আমরা মীরসরাইকে শান্তির জনপদে পরিণত করতে চাই বলেও অভিমত দেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান