আইরিন খন্দকার পারভীনের উদ্যোগে হতদরিদ্র ২শ’পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
মীরসরাইয়ে হতদরিদ্র ২শ’পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার করেরহাট ইউনিয়নে বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক খন্দকারের বাড়িতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ওবায়দুল হক খন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশন তত্ত্বাবধানে স্থানীয় বিএনপির সংসদ সদস্য প্রার্থী আইরিন খন্দকার পারভীনের উদ্যোগে এলাকার হতদরিদ্র প্রতি পরিবারকে ১১ কেজি ইফতার সামগ্রী দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা বুট, আলু, ডাল, সয়াবিন তেল, মুড়ি, পেয়াজ, চিনি, চিড়া, টেংক, সেমাই।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাজান ফারুক, জোরারগঞ্জ ইউনিয়নের যুবদলের আহবায়ক শাহাজান ফারুক, সাবেক ইউপি সদস্য বিলায়েত হোসেন সিরাজ, পৌর যুবদর নেতা মঞ্জুর হোসেন, মো. কামাল।

ইফতার সামগ্রী বিতরণে সার্বিক দায়িত্বে থাকা মঞ্জুর হোসেন সুমন জানান, প্রতি বছর এই ইফতার সামগ্রী এলাকার হত দরিদ্রের মাঝে বিতরণ করা হয়। সারাদির রোজা রেখে গ্রামের হতদরিদ্র মানুষগুলা যাতে শান্তিতে ইফতার করেতে পারে সে জন্য এমন উদ্যোগ নেয়া হয়। আর এই ইফতার সামগ্রী দিয়েছেন ওবায়দুল হক খন্দকারের সন্তান আমেরিকার প্রবাসী আইরিন খন্দকার পারভীন।
প্রসঙ্গত, আইরিন খন্দকার পারভীন দ্বিতীয় রমজানে এলাকার হতদরিদ্র ২০০ পরিবারকে, গরু জবাই করে প্রতি জনকে ১ কেজি করে মাংস বিতরণ করেছেন।
