শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:০১ 88 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:০১ 88 ভিউ
Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুল আলম, ডেপুটি ম্যানেজার জিয়াউল হক জিল্লু, শাখার জেইও আবু হাসনাত মোহাম্মদ নোমান, প্রবেশনারি অফিসার আতিকুর রহমান প্রমুখ।

এসময় স্কুলের অর্ধশত শিক্ষার্থী স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয় এবং তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শাখার ডেপুটি ম্যানেজার জিয়াউল হক জিল্লুর সঞ্চালনায় সংক্ষিপ্ত  আলোচনায় প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ক্যাম্পেইনের জন্য মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়কে বেছে নেয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। আগামীতেও এ ধরণের মহতি উদ্যোগ নেয়ার জন্য তিনি অনুরোধ জানান।

বিজ্ঞাপন

ইতিপূর্বে বিগত বছরগুলোতে মীরসরাই কলেজ ও মারুফ মডেল হাইস্কুল ক্যাম্পাসে অভিন্ন কর্মসূচি পালন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্কুলের অন্যান্য শিক্ষকরা।

শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুল আলম বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে আকষণীয় মুনাফা প্রদান করে থাকে। মীরসরাই শাখা প্রতি বছর শিক্ষা সামগ্রী বিতরণ, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং গাছ লাগানোর মতো কর্মসূচি পালন করে আসছে। আগামী দিনগুলোতে এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান