চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম

‘ঘুমিয়ে স্বপ্ন না দেখে স্বপ্ন বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে’

রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ৬:৩০ 92 ভিউ
রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ৬:৩০ 92 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে যুবকদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘ঘুমিয়ে স্বপ্ন না দেখে স্বপ্ন বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে। আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য। সময় যেমন সামনের দিকে এগিয়ে যায়, তেমনি সময়ের গতির সাথে সবাইকে অগ্রসর হতে হবে। তাহলে কেউ পিছেয়ে থাকবে না।’ সোমবার (২৬ মে) দুপুরে মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ‘যুব কর্ণার-২’ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম প্রমুখ। এসময় যুব উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য প্রদান করেন তাছলিমা আক্তার প্রমি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম আরো বলেন, ‘সরকার তরুণ সমাজের ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নেওয়া নানা উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। আমরা চাই, মিরসরাইয়ের প্রতিটি নাগরিক, বিশেষ করে যুবসমাজ, দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হোক এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।’

বিজ্ঞাপন

এদিকে দুপুরে মীরসরাই সদরে নির্মিত পুলিশ বক্স ও যাত্রী ছাউনি এবং অছিমিয়া ব্রীজের নির্মাণ কাজ উদ্বোধন করেন। বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজ সেবা অফিসের উদ্যোগে ১০টি হুইল চেয়ার বিতরণ, চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীর মাঝে ৬টি সেলাই মেশিন বিতরণ এবং ৫টি স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ‘মীরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রায়’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ডিসি, ইউএনও, এসিল্যান্ড- সবাই আপনাদের সেবক। আপনাদের কল্যাণ কাজ করাই আমাদের দায়িত্ব। ভূমি অফিসে কেউ যাতে হয়রানী না হয়। সেবা নিতে এসে কেউ হয়রানীর শিকার হলে আমাকে লিখিতভাবে জানাবেন। আসন্ন কুরবানীর ঈদে সরকারী ভাবে চামড়া ব্যবসায়ীদের ও মাদরাসায় লবণ সরবরাহ করা হবে। আপনারা কেউ চামড়া নষ্ট করবেন। উপযুক্ত দাম দিয়ে চামড়া কেনা হবে এই বছর।’

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের ভ‚য়সী প্রশংসা করে বলেন, ‘আপনারা আমার একজন কর্মকর্তার নামে এমন প্রশংসা করছেন দেখে খুবই ভালো লাগছে। মাহফুজা জেরিন খুবই ভালো ও দক্ষ উপজেলা নির্বাহী অফিসার।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিত মোদকের সঞ্চালনায় বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, লেখক ও গবেষক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা লিয়াকত, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান