নির্বাচন দ্রুত করার দাবীতে বিএনপির সমাবেশ

রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:৩১ 76 ভিউ
রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:৩১ 76 ভিউ
Link Copied!
আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করার দাবীতে মীরসরাইয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বারইয়ারহাট পৌরসভা, মীরসরাই পৌরসভা ও মীরসরাই উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, তত্বাবধায়ক সরকার ঘোষিত সময়ে নির্বাচন করার আহবান জানাচ্ছি। যারা ঘোষিত সময়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে আমরা বলবো আপনারা রাজনীতি করেন কিসের জন্য। একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য ক্ষমতায় যাওয়া, নির্বাচন করা; নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। হালুয়ারুটির ভাগ রক্ষা করার জন্য আপনারা নির্বাচন বিলম্বিত করছেন। নির্বাচন যথাসময়ে হলে আপনাদের হালুয়ারুটির ভাগ বন্ধ হয়ে যাবে।’
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মীরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মোশাররফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মাজহারুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, আজিজুল হক, ইমাম হোসেন বাবলু, এয়াছিন মিজান, গোলাম জাকারিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্ল্যাহ আল নোমান, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, ছাত্রদল নেতা নাঈম সরকার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান