ফেনী নদীতে শান্তিনীড়’র মাছের পোনা অবমুক্তকরণ

রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:০৬ 61 ভিউ
রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:০৬ 61 ভিউ
Link Copied!

মীরসরাই অংশে ফেনী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১৫শ পিস বিভিন্ন প্রজাতির মাছ ফেনী নদীর পানিতে অবমুক্ত করেন সংগঠনের সদস্যরা।
শান্তিনীড়ের উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব‍্যাংকের অতিরিক্ত পরিচালক রেজাউল করিম শিপন, মীরসরাই প্রেসক্লারের সহ সভাপতি এবং শান্তিনীড়ের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য ইঞ্জিনিয়ার রাশেদুল হক চৌধুরী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন প্রমুখ।
সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি শেখ কামরুল হাসান নিজামী, সাবেক কার্যনির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর রিশাত, দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ, কার্যনির্বাহী সদস্য ফজলুর করিম, সদস্য মাসুম সোহান, নুর ছালাম লিমন।
সংস্থার সভাপতি নিজাম উদ্দিন জানান, “একসময় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছে হাটবাজার ভরা থাকত। গত কয়েক দশকে পরিচিত দেশীয় মাছ বাজার থেকে নেই হয়ে গেছে। দেশীয় মাছের বদলে এখন বাজারের জায়গা দখল করে নিয়েছে চাষের মাছ। অন্যদিকে প্রাকৃতিক জলাশয় এখন অনেকাংশেই কমে গেছে। মাছের প্রজনন বৃদ্ধিতে শান্তিনীড়ের নিয়মিত প্রকল্প মাছের পোনা অবমুক্ত করণের অংশ হিসেবে এবার আমরা ফেনী নদীতে এই কর্মসূচী নিয়েছি।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান