বারইয়ারহাট কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
বারইয়ারহাট কলেজ পরিচালনা পরিষদের উদ্যোগে একাদশ শ্রেণিতে হওয়া ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ পরিচালনা পরিষদের অধিনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল আলম মিয়াজী।
বারইয়ারহাট কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ বোরহান উদ্দিন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মাঈন উদ্দিন, কামরান সরোয়ার্দি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, অভিবাবক সদস্য মঞ্জুর হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহবায়বক মোশারফ হোসেন মাষ্টার, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা।
নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কলম উপহার দেওয়া হয়েছে।
