দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিপোর্ট মাসিক মীরসরাই
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম।

সভায় দক্ষিণ গোপালপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি ভাষ্কর দাসের সভাপতিত্বে উত্তর গোপালপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি সভাপতি সুজন আর্চায্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কল্যাণ রায় রানা, উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম, বিএনপি নেতা দিদারুল আলম, যুবদল নেতা কামাল উদ্দীন, ফটিক মিয়া, ৮ নং ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম, মীরসরাই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফখরুল ভূইঁয়া সুমন, গোপালপুর পূজা কমিটির উপদেষ্টা বাবুল দাস, শিকারপুর পূজা কমিটির সভাপতি স্বপন দেওয়ানজ্বি, মুরালিপুর পূজা কমিটির সভাপতি তরনী রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ফখরুল আলম বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করতে সহযোগিতা ও নিরাপত্তা দিয়ে আসছে।’
‘এখন ধর্ম যার যার, উৎসব সবার’ উল্লেখ করে ফখরুল আলম আরো বলেন, বলেন, ‘আমরা সব ধর্মের উৎসব সকলে মিলে আনন্দ সহকারে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দিবনা। আগামীদিনে সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে।’
