মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ২:১৩ 85 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ২:১৩ 85 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার এসএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের ৬ষ্ঠ তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে দিনব্যাপী এই আয়োজনে সকাল সকাল উপজেলা ১৬ ব্যাচের বন্ধুদের পদচারণে মুখর হয়ে ওঠে মহামামায়া ইকো পার্কের লেকের পাড় ।

পুনর্মিলনী উৎসবে ‘১৬ ব্যাচের প্রায় ৩০০ বন্ধুরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলো নিজেদের শৈশ ।

পুরনো বন্ধুদের আবার একসঙ্গে গেয়ে যেন সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল তাদের। পুরোনো সতীর্থদের নিয়ে নতুন করে স্মৃতি জমাতে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।

বিজ্ঞাপন

১৬ ব্যাচের পুনর্মিলনীর আয়োজকরা জানান,বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় স্বাধীনতার ৫৪ বছরের বিজয় দিবসে ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেছে। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন পেশায় নিয়োজিত। একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, বর্তমান ব্যস্ততা সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার গায়ে ছিল একই রঙের টি- শার্ট। পুনর্মিলনী অনুষ্ঠানে হারিয়ে যাওয়া বন্ধুদের মধ্যে নতুন করে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

মিলনমেলায় ছিল, রেলি, দড়ি টানা টানি খেলা এতে বিবাহিত বনাম অবিবাহিত দের মধ্যে অবিবাহিতরা বিজয় লাভ করে। রেফেল ড্র অনুষ্ঠিত হয়ে সেখানে ১৬ জন বন্ধুকে পুরুষ্কার দেওয়া হয়। ব্যাচের সবাই একসাথে ভোজন আয়োজন ও ডিজে গানের পরিবেশনায় মহামায়া ইকো পার্কের লেকের পাড়ে মেতেছে সবাই। পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা বন্ধু’।

পুর্নমিলনী আয়োজন কমিটির মেশকাত মাছুম জানান, মীরসরাই উপজেলা এস এস সি ব্যাচ ২০১৬ পূর্ণমিলন শুরু হয়েছিলো ২০২০ সাল থেকে এবার ৬ষ্ঠ তম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে আমরা চাই দল মত নির্বিশেষে সবাই বন্ধুত্বের পরিচয়ে বন্ধুত্বের বন্ধনে আমৃত্যু আবদ্ধ থাকতে চাই।
আমরা প্রতিবছর এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই।আমরা চাই আমাদের বন্ধু বান্ধব আরো ক্যারিয়ারে ভালো অবস্থানে গেলে সাবলম্বী হলে এ আয়োজন আরো বড় করে করতে চাই।

বিজ্ঞাপন

৬ষ্ঠ তম পূণর্মিলনী নিয়ে ব্যাচের আরেক পরিচালক জাহেদ হোসেন ইমন জানান, ৬ষ্ঠ তম পুণর্মিলন অনুষ্ঠান ২০২৫ সফল করার জন্য যে সকল বন্ধুরা দেশে এবং প্রবাসে থেকে আর্থিক সহযোগিতা এবং মানসিক ভাবে উৎসাহিত করছে তাদের কে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে পোগ্রাম সফল করতে প্রবাসী বন্ধু দের অবধান অনস্বীকার্য
দেশে এবং প্রবাসে অবস্থান রত যে সকল বন্ধুরা ৫ম তম পুণর্মিলনী তে উপস্থিত হতে পারিস আমারা তাদের কে অনেক বেশি মিস করতছি। ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, কিংবা মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকবো।

পুর্ণমিলনী নিয়ে ব্যাচের আরেক সমন্বয়ক মোহাম্মদ তারেক জিয়া রিয়াদ বলেন আমাদের প্রবাসী বন্ধুরা আমাদের সর্বোচ্ছ সহযোগিতা করছে।

পরিচালক শহিদুল ইসলাম জানান, আমাদের ব্যাচের সবার আন্তরিকতা যেনো সব সময় বঝায় থাকে।আর আমদের পূর্বের দায়িত্বশীল অনেক বন্ধু এবার পোগ্রাম এ আসতে পারে নাই তাদের কে অনেক বেশি মিস করছি।

পরিচালক জিয়া আহমেদ জানান আমাদের একটাই পরিচয় সেটা বন্ধুত্ব আমাদের বন্ধুত্বের এ বন্ধন আজীবন আটুট থাকুক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান