ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৬:১০ 50 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৬:১০ 50 ভিউ
Link Copied!

ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহাজান বলেছেন, ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। ফ‍্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। সোমবার (১১ জানুয়ারি) বিকালে মীরসরাই উপজেলা ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে মিঠাছরা  কনভেনশন সেন্টারে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

এসময় মো. শাহাজান আরো বলেন, বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে নতুনভাবে বিনির্মানে মেধাবীদের এগিয়ে আসতে হবে। সারাদেশের বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাগরণে দিন বদলের স্রোত তৈরি হয়েছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তরুণরাই দাঁড়িপাল্লা মার্কায় বিজয় এনে দেবে।

সমাবেশে প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রাথী এডভোকেট ছাইফুর রহমান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম, চট্টগ্রাম জেলা উত্তর সেক্রেটারী মাঈন উদ্দিন রায়হানসহ অন্যান্য দায়িত্বশীলরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান