চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী
রিপোর্ট মাসিক মীরসরাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিজয়ী হয়েছেন নুরুল আমিন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান ৪৮ হাজার ৪১১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
মীরসরাই উপজেলার ১০৬টি ভোট কেন্দ্রে নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট ছাইফুর রহমান পেয়েছেন ৪৮ হাজার ৪১১ ভোট।
এদিকে চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিনের ভূমিধস বিজয়ে মীরসরাই উপজেলার বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের মাঝে বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক জীবনে নুরুল আমিন দলের দূর সময়ে পাশে ছিলেন। সকল আন্দোলনে অংশ গ্রহণ করেন। তার বিরুদ্ধে ৫৪ টি রাজনৈতিক মামলা ছিলো। এছাড়াও তিনি আওয়ামী লীগের আমলে উপজেলা পরিষদের নির্বাচনে দাঁড়িয়ে বিপুল জয়ী হয়ে মিরসরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছাত্র জীবন থেকে নুরুল আমিন জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত ছিলেন।
# ইকবাল হোসেন জীবন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ০১৮৫৪৪৬৯৯৯০
১২ ফেব্রুয়ারি ২০২৬
