অর্থনৈতিক অঞ্চলে নির্মমভাবে কুপিয়ে হরিণ হত্যা

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ | ১১:৪৫ 23 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ | ১১:৪৫ 23 ভিউ
Link Copied!

অসহায় এক চিত্রা হরিণকে শক্তভাবে চেপে ধরে রেখেছেন এক ব্যক্তি। আরেকজন দা দিয়ে কুপিয়ে হরিণটির গলা বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। পাশেই দাঁড়িয়ে এক ব্যক্তি ঘটনাটি দেখছেন। প্রকাশ্যে নির্মমভাবে পশু হত্যার এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে স্তব্ধ মানুষ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিষ্ঠুরতা ঘিরে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও নিন্দা।

জানা গেছে, ঘটনাটি ঘটে মিরসরাই উপজেলার ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায়। এলাকাটির পাশে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত। সেখানে ১১ এপ্রিল বিকেলে হরিণ জবাইয়ের ঘটনাটি ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওটির দৈর্ঘ্য মাত্র ৭ সেকেন্ড। ভিডিও ধারণের সময় জবাইকারী ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানতে চান কেন ভিডিও করা হচ্ছে। তখন ভিডিও ধারণকারী পাল্টা প্রশ্ন করেন, এতে সমস্যা কোথায়।

বিজ্ঞাপন

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।

বন বিভাগ জানায়, একসময় মিরসরাই উপকূলীয় অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে সবুজ ম্যানগ্রোভ বন ছিল। সেখাসে কয়েক হাজার হরিণসহ বিভিন্ন প্রজাতির সাপ, শিয়াল, বেজি, মেছো বাঘ ও শত প্রজাতির পাখপাখালির আশ্রয়স্থল ছিল। তবে এলাকাটিতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হওয়ার পর থেকে বন উজাড় হতে থাকে। এতে হারিয়ে যেতে থাকে বন্য প্রাণী ও পাখপাখালি। বর্তমানে ওই এলাকায় অল্প কিছু হরিণ টিকে আছে। জবাই করা হরিণটি দলছুট হয়ে সেখান থেকে এসেছে বলে ধারণা করছেন বন কর্মকর্তারা।

এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের মীরসরাই রেঞ্জের কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনজন দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজী গণি আহমদের বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প মীরসরাইয়ে দাম বেড়েছে নির্মাণসামগ্রীর, স্থবির উন্নয়নকাজ অর্থনৈতিক অঞ্চলে নির্মমভাবে কুপিয়ে হরিণ হত্যা মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান