হাজী গণি আহমদের বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
রিপোর্ট মাসিক মীরসরাই
মীরসরাইয়ে বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ৮ টা থেকে মধ্যম সোনাপাহাড় হাজী গণি আহমদের বাড়িতে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের আয়োজনে এবং লিও ক্লাব চট্টগ্রাম মীরসরাই ও মধ্যম সোনাপাহাড় যুব সমাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীরা চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনে প্রাথমিকভাবে ৫০ জন রোগীকে চানি (ছানি) অপারেশনের জন্য বাছাই করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের সেক্রেটারি জামাল উদ্দিন জানান, বিনা মূল্যেচক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখেরছানিসংক্রান্ত রোগী নির্বাচন করা হয়েছে। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে চিকিৎসা নিয়ে অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনেরকার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
