মীরসরাইয়ে প্রান্তিক মাছ চাষিদের ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ | ২:৪৩ 58 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ | ২:৪৩ 58 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অর্ধশতাধিক প্রান্তিক মাছ চাষিদের প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

রবিবার (১৪ জুন) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অর্ধশতাধিক অগ্রগামী মৎস্যচাষী অংশ নেন। কর্মসূচিতে আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার—যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা—সম্পর্কেও অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের বিপনন বিভাগের সিনিয়র অফিসার মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ নূর আলম ।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বে চাষীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

কর্মসূচির শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মীরসরাইয়ে প্রান্তিক মাছ চাষিদের ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই” — এমপি নুরুল আমিন ইঞ্জি. মোশাররফ হোসেনের কন্যা ডা. সামিনা আজমের হৃদয়বিদারক খোলা চিঠি হাজী গণি আহমদের বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প মীরসরাইয়ে দাম বেড়েছে নির্মাণসামগ্রীর, স্থবির উন্নয়নকাজ অর্থনৈতিক অঞ্চলে নির্মমভাবে কুপিয়ে হরিণ হত্যা মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ