পাহাড় রক্ষায় ছুটছেন স্বয়ং জেলা প্রশাসক ফখরুজ্জামান

সংবাদ দাতার নাম
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৪৩ 137 ভিউ
সংবাদ দাতার নাম
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৪৩ 137 ভিউ
Link Copied!

চট্টগ্রামের পাহাড় রক্ষায় এবার ছুটছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। খাস জমি উদ্ধার ও পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নগরীর বিভিন্ন পাহাড় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকসহ উধ্র্বতন কর্মকর্তাগণ নগরীর বিভিন্ন পাহাড় পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বেদখল হওয়া সরকারি জায়গা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্যে আমরা সরেজমিন পরিদর্শন করেছি। সরকারি জায়গা উদ্ধার করার জন্যে আমরা ইতিমধ্যে কার্যকরী পদক্ষেপ নিয়েছি। কয়েক দিনের মধ্যেই বেদখল হওয়া জায়গা উচ্ছেদ পূর্বক উদ্ধার করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাহাড় কাটার বিরুদ্ধে অনেকগুলো অভিযান পরিচালিত হয়েছে। ইতিমধ্যেই আমরা পাহাড় কাটার সাথে সম্পৃক্ততদের জেল-জরিমানা করেছি। পাশাপাশি নিয়মিত মামলাও করা হচ্ছে। পাহাড় ও টিলা রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, নগরীর খুলশী এলাকায় বেশ কয়েকটি পাহাড়ে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বসবাস রয়েছে। প্রায় ১০ একর খাস জমি এভাবে ভূমিদস্যুদের কুক্ষিগত আছে। সেগুলো দ্রুততার সাথে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জায়গা উদ্ধারে জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন। আমরা শিগগির ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান