সিরিয়ায় ভবনের ধ্বংসস্তূপের নিচে জন্ম নেয়া শিশুটি বড় হবে ফুফুর কাছে

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:০৯ 155 ভিউ
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:০৯ 155 ভিউ
Link Copied!

সিরিয়ার আলেপ্পোতে গত ৬ ফেব্রুয়ারি একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে জন্ম হয় ছোট্ট এক ফুটফুটে মেয়ে শিশুর। তার পরিবার যে বাড়িতে বসবাস করত ভূমিকম্প আঘাত হানার পর সেটি ধসে পড়ে। ওই বাড়ির নিচে চাপা মরে মারা যায় শিশুটির বাবা-মা, ভাই বোন সবাই। কিন্তু অলৌকিকভাবে সেই ধসে পড়া ভবনের নিচেই তার জন্ম হয়। বার্তাসংস্থা রয়টার্স রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, জন্মের আগেই পুরো পরিবার হারানো ওই শিশুটিকে এখন দত্তক নিয়েছেন তার ফুফু এবং ফুফা। তাদের কাছেই এখন বেড়ে উঠবে সে।

 

শিশুটিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, একজন তাকে নিয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছেন। ওই সময় জানা যায়, উদ্ধারকারীরা যখন শিশুটিকে উদ্ধার করেন তখনও সে তার মায়ের নাড়ির সঙ্গে যুক্ত ছিল।

বিজ্ঞাপন

 

পরবর্তীতে জানা যায়, শিশুটির বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আফরা ম্লেইহান। যারা ভূমিকম্পে তাদের বাকি সব সন্তানসহ নিহত হয়েছেন। সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর আফরিন বিভাগের জিহান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিকটাত্মীয়রা আসার আগ পর্যন্ত সেখানেই ছিল সে। হাসপাতাল থেকে গতকাল শনিবার শিশুটির ফুফা খলিল আল-সাওয়াদী এবং ফুফু হালা তাকে নিয়ে আসেন। শিশুটির মৃত মা ‘আফরার’ নাম অনুসারেই তার নাম রেখেছেন তারা।

শিশুটির ফুফা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এই মেয়েটি আমাদের কাছে অনেক কিছু। কারণ এ শিশুটির পাশে তার পরিবারের কেউ নেই। সে আমার কাছে, তার ফুফুর কাছে এবং এই গ্রামের তার বাবা-মায়ের সব আত্মীয়দের কাছে একটি স্মৃতি হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

ফুফা খলিল আল-সাওয়াদীকে দেখা যায় এক হাতে ‘আফরাকে’ একটি গোলাপী রঙের কম্বলে এবং অপর হাতে তার নিজের ছোট্ট মেয়ে আতাকে একটি নীল রঙের কম্বলে মুড়িয়ে ধরে রেখেছেন। তার নিজ মেয়ে আতা ভূমিকম্পের তিনদিন পর জন্ম নেয়। তিনি জানিয়েছেন, দু’জনকেই একসঙ্গে লালন-পালন করবেন তিনি।

খলিল জানিয়েছেন, শিশুটিকে পাওয়ার আগে কিছু আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। এছাড়া পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষাও করা হয়েছে।

সূত্র: রয়টার্স

জেআই/মাসিক মীরসরাই

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত