অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন জাতির পিতা : ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:১৪ 163 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:১৪ 163 ভিউ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায়, গরীব-দুঃখীর মুখে হাসি ফোটাতে নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। আমার তা থেকে শিক্ষা নিতে হবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল নলখো ত্রিপুরা পাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি হেলথ ক্যাম্প ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

সারা বাংলাদেশের এসএসসি ব্যাচ ২০০২ ও এইচএসসি ব্যাচ ২০০৪ এর উদ্যোগে মীরসরাইয়ে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে বিনামূল্যে ফ্রি হেলথ ক্যাম্প, ওষুধ বিতরণ, শিশুদের ফ্রি খৎনা করানো, দুঃস্থদের মাঝে কাপড়, সবজি, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী, নারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন ০২০৪ ব্যাচের চিকিৎসক সদস্যরা।

বিজ্ঞাপন

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: মো: ইসমাইল খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ফ্রি হেলথ ক্যাম্প ২০২৩ এর আহবায়ক জনি ঘোষসহ মানবিক ০২০৪ ব্যাচের সদস্যরা।

মীরসরাই থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রত্যন্ত এই পিছিয়ে পড়া জনপদে মানবিক ০২০৪ এর বর্ণাঢ্য আয়োজন প্রশংসনীয়। অসহায়-দুঃখী মানুষের কষ্টে ব্যথিত হতেন বঙ্গবন্ধু। মানবতার সেবায় এধরণের কর্মকান্ড এই অঞ্চলের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাবে।

মীরসরাইয়ে ০২০৪ এর উদ্যাগে হেলথ ক্যাম্পে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

ফ্রি হেলথ ক্যাম্পে হতদরিদ্র ৩ হাজার স্থানীয় মানুষকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ৫১ জন শিশুকে ফ্রি খৎনা করানো হয়। এছড়া দেড় হাজার মানুষের মাঝে কাপড় ও সবজি বিতরণ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সবশেষে বিকেল বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান