আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিঞার স্মরণ সভা অনুষ্ঠিত
হেদায়েত উল্লাহ চৌধুরী
মজহারুল হক চৌধুরী স্কুল এন্ড গার্লস কলেজ (প্রস্তাবিত)এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিঞার স্মরণ সভা ২১ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানে উনার জেষ্ঠ্য সন্তান মো:মোজাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সিনিয়র শিক্ষক মো:রেজাউল করিমের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী অনিক কুমার দাশ, জয়নাব লেয়াকত, সামিন ইয়াসির, মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, কিছমত জাফরাবাদ এম.এ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বানু, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম বাহার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী পাভেল, বাংলাদেশ আওয়ামীলীগ মীরসরাই সদর ইউপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, ৯নং সদর ইউপি চেয়ারম্যান শামছুল আলম দিদার, মীরসরাই প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, মীরসরাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন প্রমুখ।
বক্তারা প্রতিষ্ঠানটির কলেজ পর্যায়ে উন্নীত করণ, জেলা পরিষদ ভবন, নির্মানাধীন সীমানা প্রাচীর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত আরও দুটি ভবন বর্তমান চলমান চার তলা ভবনের কাজ সমাপ্তকরনে মীরসরাই তথা চট্টগ্রামের অভিভাবক বাংলাদেশ আওয়ামীলীগ এর এক নম্বর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির হস্তক্ষেপ কামনা করেন।
উল্লখ্য ২০০১ খ্রি:সনে এবং ২০১৯ খ্রি:সনে এমপিও ভূক্তকরনে সর্বজন মান্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বিশেষ হস্তক্ষেপ করে যাবতীয় কাজ সম্পাদন করেন। উনার অবদানের কথা প্রতিষ্ঠাতার জেষ্ঠ্য সন্তান বাংলাদেশ আওয়ামীলীগ মীরসরাই উপজেলা শাখার সদস্য, বর্তমানে প্রতিষ্ঠানের সভাপতি মো:মোজাহের হোসেন চৌধুরী বারবার কৃতজ্ঞাচিত্তে স্মরন করেন।
উল্লেখ থাকে যে, জীবদ্দশায় মরহুম নওশা মিঞা, শিক্ষায় ও সমাজকর্মে পদক লাভ করেন। সদর ইউপির দীর্ঘ দিনের চেয়ারম্যান, মীরসরাই পৌরসভার প্রথম প্রশাসক (১৯৯৬ খ্রি:সনে ) এ বি.আর ডিবিরও চেয়ারম্যান ছিলেন।গ্রামীন জীবনমান ,শিক্ষায়, সমাজ সেবায় অনন্য ব্যক্তি মরহুম আলহাজ্ব আজহারুল হক চৌধুরী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে মহান আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের পর উনার কবরও জেয়ারত করা হয়।
প্রধান শিক্ষক ও মাসিক মীরসরাইয়ের উপ সম্পাদক হেদায়েত উল্লাহ চৌধুরী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা, মরহুমের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবার সহায়তা কামনা করেন। সকল মহলের দোয়া ও আর্শীবাদ কামনা করেন প্রধান শিক্ষক আরও বলেন ১৯৯৯ খ্রি:কাজ শুরু করে ২০০১ খ্রি:সনে জুনিয়র এমপিও এরপর ২০১৯ সনে মাধ্যমিক এমপিও হয়।প্রতিষ্ঠাতা মরহুমের বিশ্বস্থ মীরসরাইয়ের নাজির পাড়া নিবাসী মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক, সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন মরহুম ২০০১ খ্রি:সনে তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির এপি.এস মরহুম বজলুল করিম চৌধুরীরও অবদান অনস্বীকার্য। ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক মরহুমদের জন্যও বিশেষ দোয়া করা হয়।মাননীয় এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

