‘র‍্যাগিংও যৌন হয়রানি’র বিরুদ্ধে ক্যাম্পেইন করল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

ওয়াকিল বিন নিজাম
আপডেটঃ ৬ মার্চ, ২০২৩ | ৯:৫৬ 118 ভিউ
ওয়াকিল বিন নিজাম
আপডেটঃ ৬ মার্চ, ২০২৩ | ৯:৫৬ 118 ভিউ
Link Copied!

ক্যাম্পাসে সংগঠিত যেকোন পর্যায়ের র‍্যাগিং, বুলিং, টিজিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মসূচি গ্রহণ করেছে। এই সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।

রবিবার (০৫ মার্চ) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের এক নং গেট থেকে পদযাত্রা শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করে। কর্মসূচি চলাকালীন নেতাকর্মীদের হাতে র‍্যাগিং, বুলিং, টিজিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

জানাগেছে, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় র‍্যাগিং, বুলিং, টিজিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইত্যাদি সংগঠিত হতে দেখা যায় যা একজন শিক্ষার্থীর উপর চূড়ান্ত পর্যায়ের মানসিক চাপ সৃষ্টি করে। একইসাথে তাকে পারিবারিক, সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হতে হয় যা সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় অন্তরায়। মূলত অজ্ঞতা, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় দুর্বলতা, উশৃঙ্খলতা, তথ্য-প্রযুক্তির অপব্যবহার, সামাজিক ও ধর্মীয় গোঁড়ামি ইত্যাদি কারণে র‍্যাগিং, বুলিং, টিজিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সংগঠিত হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন, এজন্য আমরা ধন্যবাদ জানাই। সাধারণ শিক্ষার্থীরা র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে আমাদের এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছে।’

বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মোতাবেক র‍্যাগিং, বুলিং, টিজিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্ট একিটি ফৌজদারি অপরাধ। সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই ক্যাম্পেইন।’

সমাবেশ কর্মসূচিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক ইসলাম খন্দকার, নাসিম চৌধুরী, মো: শাহ শাফায়েত আলম আদিব, কৌশিক রায়, মো: সাদমান সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাহরিয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক মো: হোসেন তালুকদার রাফি, সাফায়েত হক তাইফ, ওয়াকিল বিন নিজাম, মো: মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান