রমজানে দ্রব্যমূল্যে স্থিতিশীল গণপরিবহনে যাত্রী সেবা নিশ্চিতকরণে সভা

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২০ মার্চ, ২০২৩ | ৭:৩০ 126 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২০ মার্চ, ২০২৩ | ৭:৩০ 126 ভিউ
Link Copied!

উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং গণপরিবহনে যাত্রীসেবা নিশ্চতকরণে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম ফিরোজ,মীরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, চয়েস বাস মালিক সমিতির সভাপতি (বারইয়ারহাট-মাদারবাড়ী) আব্দুর রহিম, উত্তরা বাস মালিক সমিতির সভাপতি রফিকুজ্জামান, মীরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিন, মিঠাছড়া বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল আল মামুন, বড় দারোগারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ, মিরসরাই বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মেজবাউল আলম, সহসভাপতি নুরুল গণি তুহিনসহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ এবং চয়েস, উত্তরা,  সিএনজি,পিকআপ, ট্রাক-মিনিট্রাকসহ বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বক্তারা রমজানে বিভিন্ন বাজারে মনিটরিং , দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, বাজারে রাতে বখাটে আড্ডা প্রতিরোধ,ইভটিজিং,ঈদ বাজারকে কেন্দ্র করে চাদাঁবাজি বন্ধ করা, যানজট নিয়ন্ত্রণ, বিশেষ করে চট্টগ্রাম থেকে বারইয়ারহাট রুটে চয়েস বাসের অব্যবস্থাপনা দূরীকরণ ও যাত্রীসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান