এমপি পুত্র রুহেল’র ৩৪ কিলোমিটারের পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ৭:৫৪ 92 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ৭:৫৪ 92 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বড়দারোগারহাট থেকে ঐতিহাসিক শুভপুর ব্রীজ পর্যন্ত ওয়াকথন সম্পন্ন করেছে মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। বুধবার (২২ মার্চ) ভোর ৫টা নাগাদ উপজেলার বড়দারোগারহাট থেকে রওনা দিয়ে ১১.৩০ মিনিটে শুভপুর ব্রীজে পৌঁছান তিনি। পদযাত্রা শেষে শুভপুর বাসস্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জানা গেছে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কর্তৃক আয়োজিত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে তহবিল গঠনের লক্ষ্যে এই পদযাত্রা করা হয়। গঠিত তহবিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

 

করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব রহমান রুহেল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য আফছার চৌধুরী, সদস্য নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া সহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে বড়দারোগাহাট থেকে পদযাত্রায় রুহেলের সাথে কিছু পথ অংশ নেন ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান