মীরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৩ | ৫:৩৭ 93 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৩ | ৫:৩৭ 93 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে আরিফুল ইসলাম রাজু নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। গত সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ধূম ইউনিয়নের ডোমখালী-বিষুমিয়ার হাট সড়কের নাহেরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রাজু বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে বেশ কয়েকজন অস্ত্রধারী যুবক রাজুর ওপর হামলা চালায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) ও পরে অবস্থার অবনতি হলে চমেকে ভর্তি করা হয়।

মাস্তান নগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় জামসেদ বলেন, ‘মারাত্মক আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদানের পর চমেকে স্থানান্তর করেছি।’

বিজ্ঞাপন

এদিকে ঘটনার সময় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও হামলাকারীরা হেনস্থা করে বলে অভিযোগ করেছেন স্থানীয় ধূম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া।

তিনি জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ছাত্রলীগ যুবলীগে অনুপ্রবেশকারী। তারা হত্যার উদ্দেশ্যে রাজুর ওপর হামলা করেছে। আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ঘটনাস্থলে গেলে তাকেও তারা হেনস্থা করে।

এ বিষয়ে মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ফেসবুক পোস্ট নিয়ে সোমবার দিবাগত রাতে একটি ঘটনা ঘটেছে বলে আমাকে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানিয়েছিলো। তবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান