পেনিনসুলা চিটাগাং-এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ৫ জুন, ২০২৩ | ৫:৫৯ 84 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ৫ জুন, ২০২৩ | ৫:৫৯ 84 ভিউ
Link Copied!

বিট প্লাস্টিক পলিউশন- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের তারকা হোটেল দ্যা পেনিনসুলা চিটাগাং-এর উদ্যোগে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩। পেনিনসুলা সব সময়ই সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম ও মূল্যবোধের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যে অবদান রেখে পরিবেশ দূষণ বন্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। বাংলাদেশের পর্যটন শিল্পে অনবদ্য অবদানের পাশাপাশি পেনিনসুলা সর্বদা দূষণমুক্ত পরিবেশ প্রচারের জন্য পরিচিত।

এরই ধারাবাহিকতায় পারিপার্শ্বিক পরিবেশকে প্লাস্টিক দূষনমুক্ত রাখার  স্লোগানে সোমবার (৫ মে) নানা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে পেনিনসুলা চিটাগাং। এ উপলক্ষে টিম পেনিনসুলা চট্টগ্রামের মীরসরাইয়ে ‘বৃক্ষ রোপণ অভিযান’ পরিচালনা করে । ‘বৃক্ষ রোপণ করুন, বিশ্বকে বাঁচান’ ট্যাগলাইন নিয়ে সামাজিক সচেতনতার পাশাপাশি সবুজায়ন বৃদ্ধির উদ্যোগ নেয়। গ্রীণ মীরসরাই’র সংগঠন রিয়াজ বিন আলীর সঞ্চালনায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল মাহবুব রহমান রুহেল।

এ সময় আরো আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার সহ জনপ্রতিনিধিবৃন্দ।

বিজ্ঞাপন

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ্যা পেনিনসুলা চিটাগং-এর মহাব্যবস্থাপক সুমেধা গুণবর্ধন। এছাড়া পেনিনসুলা চিটাগাং-এর সকল বিভাগীয় প্রধানগণ সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারের পর টিম পেনিনসুলা চিটাগাং একটি বৃক্ষরোপন অভিযানে অংশ নেয় যেখানে পেনিনসুলা চিটাগং কর্তৃক দুই হাজার গাছের চারা স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।

পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, পেনিনসুলা বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও পরিবেশ সুরার বিষয়ে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাম্প্রদায়িক মূল্যবোধের সুরা, দেশের প্রতিটি নাগরিকের মধ্যে সচেতনতার দৃষ্টান্ত স্থাপন এবং বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষে প্রতিবছর পেনিনসুলা এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান