মীরসরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

রিপোর্ট
আপডেটঃ ১৯ জুন, ২০২৩ | ৪:১৬ 91 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১৯ জুন, ২০২৩ | ৪:১৬ 91 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন হয়েছে৷ সোমবার (১৯ জুন) বেলা ১২টার দিকে মীরসরাই পৌর সদরে ৪তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘বাঙালীর মহান মুক্তিসংগ্রামে সশস্ত্র বাহিনী থেকেও বেশি অবদান গেরিলা যোদ্ধাদের। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের থেকেও সাধারণ গেরিলা যোদ্ধারা বেশি ঝুঁকি নিয়েছিলো।’

এছাড়া তিনি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জিয়ার সাথে আমি ছিলাম। সে ছিলো ভীতু, অথচ তাকে দেয়া হয়েছে বীর উত্তম খেতাব। আর আমরা ফ্রন্টফাইটার হয়েও খেতাব পাইনি।’

বিজ্ঞাপন

আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই কমিটির সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় ও মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি নয়ন কান্তি ধূম। আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান মীরসরাই উপজেলা শাখার সকল সদস্যরা৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান