মীরসরাইয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্ট
আপডেটঃ ২৩ জুন, ২০২৩ | ৬:২৬ 159 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৩ জুন, ২০২৩ | ৬:২৬ 159 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে দিবসটি উদযাপন উপলক্ষে মীরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পায়রা উড়িয়ে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রবীণ আওয়ামী লীগ নেতাদের উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি আইটি বিশেষজ্ঞ আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান৷ এসময় প্রবীণ আওয়ামী লীগ নেতারা সবার সামনে দলের অতীত কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন৷

বিজ্ঞাপন

মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ প্রবীণ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ৷ আলোচনা শেষে কেক কেটে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান