করেরহাটে প্রধানমন্ত্রীর উপহারের চাল তুলে দিলেন চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২৬ জুন, ২০২৩ | ৭:১৮ 89 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২৬ জুন, ২০২৩ | ৭:১৮ 89 ভিউ
Link Copied!

মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দুই হাজার দরীদ্র নারীকে তুলে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল। সোমবার (২৬ জুন) সকাল থেকে ইউপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

এসময় দেখা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া চাল পেয়ে খুশির হাসি গরিব-দরিদ্র নারীদের চোখে-মুখে। চাল নিতে আসা অলিনগর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা লায়লা বেগম বলেন, ‘বাবারে এখন খুব কষ্টে দিন কাটছে। ছেলের বাবার (স্বামী) কাম-কাজও নাই। এসময় এটুকু চাল উপকারে আসবো।’

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন জানান, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুই হাজার হতদরিদ্র নারীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি হারে চাল তুলে দেয়া হয়। করেরহাট ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ছিলো ১৩শ জনের। সেক্ষেত্রে তালিকা দীর্ঘ হওয়ায় চেয়ারম্যানের নিজের ব্যক্তিগত তহবিল থেকে বাকি ৭শ নারীকে চাল উপহার দেন।

বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহীদ জানান, করেরহাট ইউনিয়নের জনগণ অন্য যেকোন ইউনিয়নের থেকে বেশি। এছাড়া এখানকার পাহাড়ী জনপদের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা অগ্রাধিকার পেয়েছে। তালিকা দীর্ঘ হওয়ার দরুন সরকারি বরাদ্দের চেয়ে আরো ৭শ বাড়িয়ে চেয়ারম্যান নিজের অর্থায়নে বাকি চালগুলো বিতরণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান