জাতীয় নিরাপদ বয়লার দিবস ও বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যান এসোসিয়েশন

রিপোর্ট
আপডেটঃ ৭ জুলাই, ২০২৩ | ১০:১৭ 89 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৭ জুলাই, ২০২৩ | ১০:১৭ 89 ভিউ
Link Copied!

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যান এসোসিয়েশন এর উদ্যোগে জাতীয় নিরাপদ বয়লার দিবস ও ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকাল ৫ টায় মীরসরাই প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

৬ষ্ঠ বর্ষপূর্তি ও জাতীয় নিরাপদ বয়লার দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়লার পরিচারকদের জন্য ঐতিহাসিক ৭ জুলাই আন্দোলনের প্রধান উদ্যোক্তা ও জাতীয় নিরাপদ বয়লার দিবসের ঘোষক ও মীরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ৭ জুলাই আন্দোলনের অন্যতম পুরোধা নুরুল আনোয়ার সবুজ।

কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল শামীম সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠিতা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীন মসলু, চট্টগ্রাম জেলা সভাপতি সালা উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ্ উদ্দিন মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীয়ত উল্যাহ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইউছুপ,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস ঢাকা জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, চট্টগ্রাম জেলা কমিটির প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বলেন, বয়লার পরিচারকদের জন্য ৭ জুলাই আন্দোলন ঐতিহাসিক দিন। সালাম, আরশাদ, মনসুর সহ গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের রক্ত সারাদেশে গঠিত এ সংগঠনের মুল শক্তি। আমরা তাদের আজীবন স্বরণ রাখবো। অতীত ইতিহাস ধারন করে এগিয়ে গেলে কোন শক্তি এ সংগঠনকে তার লক্ষ অর্জন থেকে সরাতে পারবেনা।
তিনি আরো বলেন, বাংলাদেশ বয়লার পরিচারক কল্যান এসোসিয়েশন সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে একদিন সারাদেশে অনন্য উচ্চতায় পৌঁছবে। মাথা উঁচু করে সম্মানের সাথে কর্মস্থলে কাজ করবে।

প্রধান আলোচক নুরুল আনোয়ার সবুজ বলেন, অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে ৭ জুলাই আন্দোলন সফলতা লাভ করেছে। আন্দোলন বন্ধ করার জন্য সাংবাদিক নুরুল আলম সহ আমাদের বিরুদ্ধে মালিক পক্ষ পুলিশ দিয়ে অনেক হয়রানি করেছে। সেদিন শক্ত হাতে অধিকার আদায়ের আন্দোলন এবং সর্বসাধারণের সহযোগিতা না থাকলে আজকে সংগঠনের ব্যানারে এতো সুন্দর আয়োজন করা হয়তো সম্ভব হতোনা।

আলোচনা শেষে নেতৃবৃন্দ ৩ জুলাই নিহত মরহুম সালাম আরশাদ ও মনসুর এর আত্মার মাগফিরাত কামনা করেন। কেক কেটে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান