মীরসরাই ট্র্যাজেডি : ১১ জুলাইকে জাতীয় নিরাপদ সড়ক দিবস করার দাবি

রিপোর্ট
আপডেটঃ ১১ জুলাই, ২০২৩ | ৫:৫৮ 192 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১১ জুলাই, ২০২৩ | ৫:৫৮ 192 ভিউ
Link Copied!

মীরসরাই ট্র্যাজেডির একযুগ উপলক্ষ্যে স্মৃতির বেদি আবেগ ও অন্তিমে ফুল দিয়ে ৪৫ শিশু-কিশোরকে স্মরণ করলো স্বজন-প্রতিবেশী, শিক্ষক রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে সারা দিন ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানানো হয়।

ওইদিন সকাল ১১টার দিকে প্রথমে মীরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্মৃতির বেদিতে ফুল দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর একে একে উপজেলা পরিষদ, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, আবুতোরাব উচ্চ বিদ্যালয়, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।

বেদিতে ফুল দেওয়া শেষে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘১১ জুলাই এর মর্মান্তিক এ ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানে ছুটে এসেছিলেন নিহতদের পরিবারের সদস্যদের সান্তনা দিতে।’ এসময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা ১১ জুলাই দিবসটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস করার দাবি জানান। এছাড়া আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ৫ তলা মডেল ভবন করার প্রতিশ্রুতি দেন এমপি।

বিজ্ঞাপন

আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল জানান, প্রতিবছর দিবসটি পালনের জন্য স্কুল কর্তৃপক্ষ এক দিনের কর্মসূচি গস্খহণ করে। এবারও তার ব্যর্তয় হয়নি।

প্রসঙ্গত : ২০১১ সালের ১১ জুলাই মীরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে ৪৪ জন স্কুল ছাত্র সহ ৪৫ জন নিহত হন। মীরসরাই ট্র্যাজিডিতে সবচেয়ে বেশী শিক্ষার্থী নিহত হওয়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান