মুজিব কোট পড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা : মাহবুব উর রহমান রুহেল
রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেন ‘গায়ে মুজিব কোট পড়ে জামাত বিএপির লোকজন নিয়ে মীরসরাইয়ে জনসমাগম করছে স্বতন্ত্র প্রার্থী। তারা ছাইতেছে নির্বাচন বানচাল করতে। তা করতে দেওয়া হবেনা। মুজিব কোট পড়লে সবাই আওয়ামীলীগ হয়না। স্বতন্ত্র প্রার্থীরা মুজিব কোট পড়ে আওয়ামী লীগের সাথে বিদ্রোহী করতেছে। আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৫৪ বছর আপনাদের সেবা করেছেন। আপনাদের পাশে ছিলেন। আমিও থাকবো। সপ্তাহে দু’বার আমি মীরসরাই আসবো। প্রতিটি মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করবো।’
রবিবার (২ জানুয়ারী) মীরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ড নাজিরপাড়া গ্রামের মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়িতে উঠান বৈঠক এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, পৌরসভার কাউন্সিলর ইলিয়াছ হোসে লিটন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল বিন নিজাম সহ নেতাকর্মীরা।
