৫৪ বছর পর নৌকার নতুন মাঝি মাহবুব উর রহমান রুহেল

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৪ | ২:২০ 76 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৪ | ২:২০ 76 ভিউ
Link Copied!

দীর্ঘ ৫৪ বছর পর চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি পরিবর্তন হয়েছে। নতুন এমপি নির্বাচিত হয়েছেন নিজ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির মেঝ সন্তান মাহবুব উর রহমান রুহেল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে জয়ী হন তিনি। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থীকে ৩৬ হাজার ৬৯ ভোটে পরাজিত করেন তিনি। জয়ী হয়ে মাহবুব উর রহমান সোমবার (৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় নেতা-কর্মীরা তাকে ফুলের মালা, নৌকা দিয়ে সংবর্ধনা দেয়।

জানা গেছে, ১৯৭০ সাল থেকে মীরসরাই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বয়সের ভারে নজ্যু বর্ষীয়ান এ রাজনীতিবিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও তার মেঝ সন্তান মাহবুব উর রহমান রুহেলের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।পরবর্তীতে রুহেল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্বাচন না করলেও আওয়ামী লীগের প্রার্থী রুহেলের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে সব কিছু পর্যবেক্ষণ করেছেন নিবিড়ভাবে। সার্বক্ষণিক নির্বাচনের বিষয়ে ছেলেকে নির্দেশনা দিয়েছেন। সুদীর্ঘ ৫৪ বছর মীরসরাই সহ বৃহত্তর চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি আবর্ত্তিত হয়েছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কে ঘিরে। মীরসরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন চলে তার নিয়ন্ত্রণে। নির্বাচন না করলেও দলের সর্বোচ্চ পদ সভাপতিমন্ডলীর সদস্যে আসীন বর্ষীয়ান এ নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত মাহবুব উর রহমান রুহেল কে নিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখছেন মীরসরাই আওয়ামী লীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দলীয় নেতাকর্মীদের আশা মাহবুব উর রহমান রুহেল শপথ নেওয়ার পর যোগ্যতার বিবেচনায় মন্ত্রী হয়ে বাবার মতো শুধু মীরসরাই নয় পুরো দেশকে নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, দীর্ঘ সময় পর মীরসরাইয়ে আমরা নতুন এমপি পেয়েছি। দীর্ঘ ৫৪ বছর আমাদের প্রিয় অভিবাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ছিলেন। তিনি মীরসরাইকে অনেক কিছু দিয়ে গেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ না নিয়ে তার মেঝ ছেলে মাহবুব উর রহমান রুহেলের পক্ষে দলীয় মনোনয়ন নিয়েছিলেন। বাবার জনপ্রিয়তা ধারণ করে মাহবুব উর রহমান রুহেল দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি দক্ষতা, যোগ্যতা মেধার বিবেচনায় স্মার্ট বাংলাদেশের নব নির্বাচিত এমপিদের মধ্যে সবচেয়ে স্মার্ট এমপি যোগ্য পিতার যোগ্য সন্তান মাহবুব উর রহমান রুহেল। বাবার মতো তিনিও দলকে সুসংগঠিত করার পাশাপাশি মীরসরাইয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন।

বেসরকারিভাবে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল বলেন, মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের যে ভালোবাসা আমি পেয়েছি তাতে অভিভূত। ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে মীরসরাইয়ের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। শপথ নেওয়ার পর নির্বাচনের মীরসরাইয়ের বিভিন্ন স্থানে পলিথিনযুক্ত যেসব নির্বাচনী পোস্টার, ব্যানার লাগানো আছে তা সংগ্রহ করে ধ্বংস করে ফেলব। এরপর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মীরসরাইকে মাদকমুক্ত করব। মীরসরাইয়ের পর্যটনস্পটগুলোকে ইকোট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলব। অর্থণৈতিক অঞ্চলসহ মীরসরাইয়ে যেসব শিল্প কারখানায় গভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে তা বন্ধ করে দিয়ে মালিকদেরকে সাগর ও নদীর পানি ব্যবহারে বাধ্য করব। আমার পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরামর্শ নিয়ে মীরসরাইয়ে রাজনীতিসহ সব উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান